পোস্টটি টেকটিউন্স থেকে নেওয়া হয়েছে............
দেশের সাইবার স্পেসের নিরাপত্তা বৃদ্ধির লক্ষে এবং দেশ আর দেশের স্বার্থ বিরোধীদের উপযুক্ত প্রতিবাদ করার জন্যই "সাইবার ৭১"
এর জন্ম। আপনাদের ভালোবাসায় অল্প কিছুদিনের মাঝেই আজ কয়েক লক্ষাধিক
মানুষের বিশ্বস্ত একটি নাম এটি। সেই সাথে কিছু স্বার্থলোভী ছেলেদের হিংসার ও
কারন আমরাই। আমাদের কর্মকাণ্ড যখন দৈনিক পত্রিকার পাতায়, ব্লগে এবং
টেলিভিশন মিডিয়াতে উন্মুক্ত ভাবে প্রশংসা করা হয় ঠিক তখনি হিংসার আগুনে
জ্বলতে থাকে প্রতিপক্ষীয় কিছু ছেলে। আমরা অবশ্য এ নিয়ে কখনোই মাথা ঘামাই
না... কারন, ব্যাক্তিগত স্বার্থ লাভের জন্য নয়, আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের
সাইবার স্পেসের নিরাপত্তা বৃদ্ধির লক্ষে এবং দেশ আর দেশের স্বার্থ
বিরোধীদের উপযুক্ত জবাব দেওয়া।
সম্প্রতি হয়তো লক্ষ্য করলেই জানতে পারবেন যে, আমরা বাংলাদেশী হ্যাকার গ্রুপ "সাইবার ৭১"
এর কয়েকজন হ্যাকার মিলে গ্রামীণ ফোনের নিরাপত্তা যাচাই করার জন্য বেশ
কয়েকটি পোর্টালে সিকিউরিটি পর্যালোচনা করি, এবং তাদের ইউজার পোর্টাল এর
সিকিউরিটি নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে আসতে সমর্থিত হই। এর মাধ্যমে গ্রাহকদের
কল ডিটেইলস, ব্যালেন্স, সিম রেজিস্ট্রেশন এর গুরুত্বপূর্ণ তথ্যাবলী হ্যাকার
এর পক্ষেই জানা সম্ভব। আমরা তাদের [গ্রামীণ ফোন] এর
ডাটাবেজ থেকে এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে নিজেদের মতো লোকাল
সার্ভারে আপলোড করি এবং গ্রামীণ ফোনকে এই সম্পর্কে অবহিত করি। আর গ্রাহকদের
তথ্য সম্পূর্ণ নিরাপদ রেখে আমরা স্ক্রিনশট দিয়ে বিভিন্ন গণমাধ্যম কেও
আমাদের এই সিকিউরিটি পর্যালোচনা সম্পর্কে জানাই। প্রায় বেশ কয়েকটি মিডিয়াতে
ঢালাও ভাবেই আমাদের এই তথ্য প্রকাশ করে।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, সম্প্রতি টেকটিউনস এ "সাইবার ৭১" এর গ্রামীণ ফোন ইউজার পোর্টালকে সরাসরি গুজব বলে পোস্ট করা হয়েছে। যেখানে বলা হয়েছে গ্রামীণ ফোনকে আমরা আমাদের নিজস্ব ডাটাবেজে দেখিয়েছি এর কারনে এটা গুজব। এবং তিনি আরো উল্লেখ করেছেন যে তিনি গ্রামীণ ফোনের টেকনিক্যল ডিপার্টমেন্ট এর সাথে কথা বলেছেন যিনি বলেছেন নাকি, গ্রামীনফোনের সাইট কিভাবে হ্যাক হলো, বা আদৌ হ্যাক হয়েছে কি না এ ব্যাপারে তিনি কিছু বলতে পারছেন না।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, সম্প্রতি টেকটিউনস এ "সাইবার ৭১" এর গ্রামীণ ফোন ইউজার পোর্টালকে সরাসরি গুজব বলে পোস্ট করা হয়েছে। যেখানে বলা হয়েছে গ্রামীণ ফোনকে আমরা আমাদের নিজস্ব ডাটাবেজে দেখিয়েছি এর কারনে এটা গুজব। এবং তিনি আরো উল্লেখ করেছেন যে তিনি গ্রামীণ ফোনের টেকনিক্যল ডিপার্টমেন্ট এর সাথে কথা বলেছেন যিনি বলেছেন নাকি, গ্রামীনফোনের সাইট কিভাবে হ্যাক হলো, বা আদৌ হ্যাক হয়েছে কি না এ ব্যাপারে তিনি কিছু বলতে পারছেন না।
এবার আসুন তার উত্তর
পর্যালোচনায়, আমরা কোথাও বলি নি আমরা তাদের সাইট হ্যাক করেছি। শুরুতেই
নিজের মিথ্যার জালে নিজেই আটকিয়ে গেলো। আমরা গ্রামীণ ফোন কর্তিপক্ষের কাছে
তাদের ইউজার পোর্টালের দুর্বলতা প্রমানে তাদের তথ্য সম্পূর্ণ নিরাপদ রেখে
আমাদের নিজস্ব ডাটাবেজের মাধ্যমেই প্রকাশ করেছি। সে ক্ষেত্রে সেটা আমাদের
সার্ভারে থাকবে এটাই স্বাভাবিক। আর গ্রামীণ ফোন থেকে এর প্রতিউত্তরে পজিটিভ
উত্তর ই আসছে এবং তারা আমাদের চাওয়া মতো দেশের মানুষকে কিভাবে হ্যাকারদের
হাত থেকে নিরাপদ রাখা যায় এ নিয়ে আজ সন্ধ্যায় তাদের অফিশিয়াল ফ্যান পেজে
ভিডিও ও প্রকাশ করেছে। তার থেকে বড় কথা হচ্ছে তাদের নিরাপত্তা দুর্বলতা
নিয়ে যেখানে মিডিয়াতে এতো কথা হয়েছে সেখানে তারা কিন্তু কোন বিরূপ
প্রতিক্রিয়া করে নি। সুতরাং এর মানে কি এখনো বোধগম্য নয় যে দেশের সাইবার
স্পেসের নিরাপত্তা বৃদ্ধির লক্ষে "সাইবার ৭১" এর সিকিউরিটি পর্যালোচনা সঠিক ছিলো...!! ??
আমাদের ফ্যান পেজঃ সাইবার ৭১ -We Hack to Protect Bangladesh.
আমাদের অফিশিয়াল গ্রুপঃ CyBER 71.. BANGLADESHI Hacker CluB
আমাদের অফিশিয়াল গ্রুপঃ CyBER 71.. BANGLADESHI Hacker CluB